যুক্তরাষ্ট্রে বিনামূল্যে ই-বুকস ও অডিওবুকস দিচ্ছে অ্যাপল

২৪ মার্চ, ২০২০ ০০:৫৮  
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ই-বুকস ও অডিওবুকস পড়ার সুযোগ দিচ্ছে অ্যাপল। করোনাভাইরাসের কারণে বাড়িতে অবস্থানকারীরা যাতে বই পড়ে সময় কাটাতে পারেন তার জন্য সীমিত সময়ের এই সুযোগ দিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট। ব্যবহারকারীরা যখন অ্যাপল বুকস অ্যাপটি উন্মোচন করবেন তখন একটি নোটিফিকেশন পাবেন। সেখানে ফ্রি বই, বাচ্চাদের বইসহ পরিবারের জন্য অডিওবুকও থাকছে। মেসেজটিতে ক্লিক করে বিভিন্ন ক্যাটাগরির বই বা অডিওবুক নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। তারপর সেটি পড়তে পারবেন। এছাড়া স্থানীয় লাইব্রেরি থেকে ই-বুকস এবং অডিওবুকস ধার নেয়ারও সুযোগ থাকছে। বিনামূল্যের লাইব্রেরি কার্ড দিয়ে সেই সুযোগও পাবেন ব্যবহারকারীরা। ডিবিটেক/বিএমটি